Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় রাতের আধারে খামারের গরু-ছাগল লুট

BN DESK
07 September 2026, 04:19 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় রাতের আধারে খামারের গরু-ছাগল লুট

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে খামার থেকে ৮টি গরু-ছাগল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মর্তুজাপুর গ্রামে আলতাফ হোসেনের খামারে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। চারটি গরু ও চারটি ছাগল নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খামারি আলতাফ হোসেন বলেন, অনুমানিক রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল আমার ইটভাটার নৈশপ্রহরী মখছেদ মন্ডলকে হাত-পা চোখ বেঁধে ফেলে। এরপরই ইটভাটার সঙ্গে আমার খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে গেছে। এরমধ্যে একটি ছাগল জবাই করে মাঠে ফেলে রেখে গেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চুয়াডাঙ্গায় রাতের আধারে খামারের গরু-ছাগল লুট

B
BN DESK | 25 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার