Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
05 September 2026, 12:46 AM পড়তে ১ মিনিট
সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাক্কার মাথা কবরস্থান এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের গাছতলা ঘাট এলাকার কাজীবাড়ির আতাউল্লাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না (১৫) ও বাসস্ট্যান্ড এলাকার নিবস্বা মিয়া বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া (১৫)। এছাড়া গুরুতর আহত বর্ণ (১৫) ভৈরবপুর উত্তরপাড়ার আরাফাত (বড়) মিয়ার ছেলে। তারা তিনজনই বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ভৈরবের পাক্কার মাথা কবরস্থান এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জগামী একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে অটোরিকশার। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে লাগে। এতে বাইকে থাকা দুই আরোহী নিহত হন এবং একজন আহত হ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঝু মিঞা বলেন, ট্রাক ও সিএনজির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজনে মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তারও মৃত্যু হয়। আর আহত অন্যজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি দুটিই পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যায়নি। মরদেহগুলো পরিবারের কাছে আছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার