Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সাতমাথায় পথচারীদের তৃষ্ণা মেটাতে পুলিশের পানির বুথ স্থাপন (ভিডিওসহ)

BN DESK
05 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সাতমাথায় পথচারীদের তৃষ্ণা মেটাতে পুলিশের পানির বুথ স্থাপন (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে গরমে কর্তব্যরত পুলিশ সদস্য ও পথচারীদের জন্য সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে এ বুথের কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এ সময় পুলিশ সুপার বলেন, 'প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। একজন পুলিশ সদস্য পোশাক পরা অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করা আসলেই অসম্ভব ব্যাপার।

ট্রাফিকের এই সদস্যরা দেশ ও মানুষের জন্য অসম্ভব রকমের কষ্ট করে যাচ্ছেন। তাদের ক্লান্তি দূর করতে খাবার স্যালাইন, পানি ও জুস বিতরণ করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নাতি প্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সাতমাথায় পথচারীদের তৃষ্ণা মেটাতে পুলিশের পানির বুথ স্থাপন (ভিডিওসহ)

B
BN DESK | 23 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার