Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

BN DESK
13 June 2024, 12:11 AM পড়তে ১ মিনিট
মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক: বরিশাল জেলা নগরীর কাউনিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার শিশু হচ্ছে পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)।

নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার