দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় আজ রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা বগুড়া-নওগাঁ মহাসড়কের সাহারপুকুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, গতকাল ভোরে একটি গাড়ি ওই যুবককে ধাক্কা দেয়।
এ সময় গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। তার মাথা সম্পূর্ণরুপে থিতলে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয় নাই। পুলিশ বেওয়ারিশ লাশ হিসাবে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে অজ্ঞাত লাশ হিসাবে বগুড়া আঞ্জুমান মফিদুল সংস্থার মাধ্যমে দাফন করা হয়।