Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের 

BN DESK
02 June 2024, 11:56 AM পড়তে ১ মিনিট
ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের 

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনা একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপ ভ্যানের যাত্রী আহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ময়মনসিংহগামী পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছলে অজ্ঞাত এক ট্রাক পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মোর্শেদ বলেন, দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের 

B
BN DESK | 02 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার