Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় মানুষের কল্যাণে কাজ করেন : রিপু এমপি

BN DESK
05 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় মানুষের কল্যাণে কাজ করেন : রিপু এমপি

বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকেন। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সকল পর্যায়ে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন দিনমজুর, রিকশাচালক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি সর্ব অবস্থায় দেশের মানুষের মনের ভাষা, দুঃখ, কষ্ট বোঝেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মতই আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি।

তিনি আজ বুধবার (২৪ জুলাই) বিকেলে বগুড়া শহরে কালিতলায় পাঁচশ’ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, শাহিদুল ইসলাম রতন, আহসান গলিব প্লাবন, নোমান আল সাব্বির প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় মানুষের কল্যাণে কাজ করেন : রিপু এমপি

B
BN DESK | 24 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার