Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আকবরিয়া লি: এর ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন তোতার ইন্তেকাল

BN DESK
05 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট
আকবরিয়া লি: এর ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন তোতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ঐতিহ্যবাহী আকবরিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া চেম্বারের সদস্য এবং বগুড়া চেম্বারের পরিচালক ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের বড় ভাই জাহাঙ্গীর হোসেন তোতা দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার নামাজের জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বগুড়া চেম্বারের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন। বিবৃতিতে তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা, সহ-সভাপতি আব্দুল বাছেদ আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুকুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান তালুকদার, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর, অর্থ সম্পাদক মোঃ সোহান মিয়া, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা বেকারী ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা লোকমান ফারুক, সভাপতি মোঃ আহসানুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ ছারোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আকবরিয়া লি: এর ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন তোতার ইন্তেকাল

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার