Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিশুর মৃত্যু

BN DESK
29 April 2024, 01:08 PM পড়তে ১ মিনিট
রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে কামরুল হাসান ফাহিম (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকের মাস্টারের বাড়ির মো. ওমর ফারুকের ছেলে ও মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, সকালে বিদ্যালয়ে আসে ফাহিম। কিন্তু উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় এদিন কোনো ক্লাস হয়নি। পরে বাড়িতে চলে যায় সে। বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার