Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সোনার দোকানে চুরির ঘটনার কূল-কিনারা হয়নি

BN DESK
05 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সোনার দোকানে চুরির ঘটনার কূল-কিনারা হয়নি

স্টাফ রিপোর্টার : গত ২ দিনেও বগুড়া নিউ মার্কেটে তৌফিক জুয়েলার্সে ১০০ ভরি সোনা চুরি ঘটনার কোন কুল-কিনারা করতে পারেনি পুলিশ। তবে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সোনা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে।

বগুড়া শহরের নিউ মার্কেটে তৌফিক জুয়েলার্স নামে দুটি জুয়েলার্স আছে। নাজমুল হোসেন ও কামরুল হোসেন দুই ভাই যৌথভাবে জুয়েলার্স দুটি পরিচালনা করে আসছেন।

নাজমুল হোসেনের ছোট ভাই জুয়েলার্সের মালিক কামরুল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে  তারা বেচা বিক্রি করে দোকান বন্ধ করে চলে যান। যাওয়ার সময় মেইন সুইচ অফ করার কারণে তাদের সিসি ক্যামেরাও বন্ধ হয়ে যায়। গতকাল শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ম্যানেজার ধলু মিয়া ফোন দিয়ে জানায় দোকানের তালা ভাঙ্গা ও দোকান খোলা।

এছাড়াও সোনার গহনাও পড়ে আছে। খবর পেয়ে তিনি দোকানে পৌঁছেন। পরে মার্কেটের সেক্রেটারি ও মালিক সমিতির সেক্রেটারিকে সাথে নিয়ে থানা পুলিশকে অবগত করেন। তিনি আরও জানান, তাদের দোকানে তাকে সাজানো ১শ’ ভরির মত সোনার গহনা ছিলো।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শাহিনুজ্জামান বলেন, নিউ মার্কেটে ওই জুয়েলার্সে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে আজ রোববার (২১ এপ্রিল) পর্যন্ত চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়নি। তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সোনার দোকানে চুরির ঘটনার কূল-কিনারা হয়নি

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার