Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

BN DESK
05 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি তানজিল আল সরকারের স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকেরা। দলিল লেখকেরা তাকে অপসারণের দাবিতে জেলা রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ করে দলিল লেখক সমিতির সভাপতি  মোকছেদুর রহমান রোজি জানান, দলিল রেজিস্ট্রি করতে গেলে তানজিল আল সরকার মহরারদের সাথে অসদাচরণ করেন। নানা ছুতোয় ফিরিরে দিয়ে ক্রেতা বিক্রেতাদের হয়রানী করেন। তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করা হয়েছে। বুধবার ওজলা রেজিস্ট্রার বিষয়টি সুরাহা করার জন্য বসেছিলেন।

তিনি আশ্বাস দিয়েছেন আজ বৃহস্পতিবারের মধ্যে বিষয়টির সুরাহা করবেন। তিনি আরও বলেন তাকে অপসারণের দাবিতে জরুরি ব্যাতিত অন্য সব দলিল লেখা গত রোববার থেকে বন্ধ রাখা হয়েছে। ফলে রেজিস্ট্রি কমে গেছে।

তানজিল আল সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। জেলা রেজিস্টার মো. রফিকুল ইসলাম জানান, তানজিলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন দলিল লেখকেরা, তাদেরকে নিয়ে বসা হয়েছিলো। বৃহস্পতিবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

B
BN DESK | 10 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার