Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলি করে ছাত্র হত্যার অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

BN DESK
02 September 2026, 04:50 AM পড়তে ১ মিনিট
গুলি করে ছাত্র হত্যার অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের গুলি করে হত্যা মামলায় শাহাদাত হোসেন শাহীন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেফতার করে।

শাহীন ফেনী শহরের বারাহিপুর এলাকার আবু বক্কর সড়কের রেললাইন সংলগ্ন মৃত মো. সাদেকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, হতাহতের ঘটনায় অস্ত্রসহ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে শাহাদাত হোসেন শাহীনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহীনকে ৬ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হন। ঘটনাটিতে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সেদিনের ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গুলি করে ছাত্র হত্যার অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

B
BN DESK | 02 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার