Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের সেউজগাড়ী পালপাড়াস্থ আসামীর বাড়ির ঘর থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মোছা. তাসলিমা বেগম(৩৮), ও তার ছেলে মো. নয়ন আকন্দ ওরফে আশিক (২৫) কে গেপ্তার করা হয়।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তর ও সেনাবাহিনী আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়াস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমের বাড়িতে মাদক বিরোধী অভিযান  পরিচালনা করে।

এ সময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাদককারবারি আলম পালিয়ে গেলেও তার স্ত্রী তাসলিমা ও ছেলে আশিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 
 এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার