Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

BN DESK
04 September 2026, 08:40 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় মো. জালাল (৩৮) নামের স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

রোববার (১৪ জুলাই) উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনু মিয়া দিঘির সামনে ভোর ৬টার সময় এ হত্যার ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত মো. জালাল (৩৮) আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সির ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, সকালে জালালসহ গাড়ি করে কালাবিবির দিঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দিঘির সামনে তারা আমাদের গাড়ি থামিয়ে দেয়। এ সময় গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। জুঁইদন্ডী এলাকার স্থানীয়  সৈয়দের ছেলে মোক্তার হোসেন, বদরুজ্জামানের ছেলে নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরও ১-২ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটায়। যাওয়ার সময় তারা আমাদের বলে গাড়ি থেকে নামলে তোদেরও কোপাবো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়া চলছে এবং পুলিশ জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

জুঁইদন্ডী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ বলেন, জালালের বড় ভাই চৌমুহনী এলাকায় মাছ বিক্রি করেন। সেখানে তার কাছে মোক্তার মার্চের দিকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর মোক্তারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। যতটুকু জেনেছি, এর সূত্র ধরে আজকে জালালকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 14 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার