Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শ্রমিকের পায়ু পথে হাওয়া ঢোকানোয় গুরুতর অসুস্থ

BN DESK
05 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় শ্রমিকের পায়ু পথে হাওয়া ঢোকানোয় গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের মানিকচক এ ফ্রেশ নামের কোম্পানীর শ্রমিক আব্দুর রশিদের (৩৮) পায়ু পথে হাওয়া ঢুকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত আব্দুর রশিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুমলীহার গ্রামের মোসলেম সরদারের ছেলে। তিনি বগুড়া সদরের মানিকচক এলাকায় অবস্থিত ফ্রেশ নামের কোম্পানীতে শ্রমিকের কাজ করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় গত ২১ জুলাই রোববার দুপুর ২টার দিকে আব্দুর রশিদ হাওয়ার সাহায্যে মেশিনের ময়লা পরিস্কার করার পর তার শরীরে লেগে থাকা ময়লা পরিস্কার করছিলেন।

এ সময় বগুড়া সদরের কালিবালা দক্ষিণপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে মামুনসহ আরও ২/৩ জন উক্ত পাইপটি কেড়ে নিয়ে জোরপূর্বক রশিদের পায়ুপথে হাওয়া দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ প্রদান করলে তাকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

আব্দুর রশিদের পিতা মোসলেম সরদার জানান, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার পর অপারেশন করে তার পেট থেকে বাতাস বের করা হয়েছে। এখনো সে গুরুতর অসুস্থ। শত্রুতাবশত হাওয়া মেশিন দিয়ে তার পায়ু পথে বাতাস দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শ্রমিকের পায়ু পথে হাওয়া ঢোকানোয় গুরুতর অসুস্থ

B
BN DESK | 29 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার