Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

BN DESK
22 September 2024, 05:29 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

মফস্বল ডেস্ক : রাঙামাটি পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ রোববার বেলা ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

এদিকে, দু’পক্ষের সংঘর্ষের পর বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতার ডাকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধ চলছে দ্বিতীয় দিনের মতো। অবরোধের কারণে আজ সকাল থেকে জেলা সদর থেকে সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। পর্যটনকেন্দ্র সাজেকে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক। অপরদিকে, পরিবহন ধর্মঘটের কারণে শহরের অভ্যন্তরীণ চলাচলের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশাসহ ট্রাক, মিনি ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যার পর থেকে রাঙামাটি শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শহরের হ্যাপির মোড়, বনরুপাসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর সেনা জোনের জোন কমান্ডার মো. এরশাদ হোসেন চৌধুরী।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘সহিংসতার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলা অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলছে। যারা আইন হাতে তুলে নিয়েছে, তারা কোনোভাবেই ছাড় পাবে না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার