Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ছুরিকাঘাত

BN DESK
05 September 2026, 06:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকন্ঠে ছিলিমপুর এলাকায় আজ শনিবার (২৯ জুন) বেলা ২টার দিকে সোহাগ সরকার (৩৫) নামের এক ঠিকাদারকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দা মো: সানোয়ার হোসেনের ছেলে উক্ত সোহাগ সরকার প্রতিবেশী জনৈক আল তৌফিক মন্ডল চাদাঁ না পেয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটনায় বলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ সরকার ওই এলাকায় নতুন বাড়ি করার পর থেকে হামলাকারী যুবক প্রায়ই তার কাছ থেকে টাকা পয়সা নিত। এ পর্যায়ে ঈদের আগে তার কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে।

কিন্তু তা দিতে রাজি না হওয়ায় তার বিভিন্নভাবে হুমুক ধামটি দেওয়ার এক পর্যায়ে আজ শনিবার (২৯ জুন) তিনি বেলা ২টার দিকে বাড়ির কাছাকাছি তার প্রাইভেট কার থেকে নামার পরপরই এই হামলার শিকার হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ছুরিকাঘাত

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার