Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সোনাতলায় ৪৮ ঘণ্টা পরেও দুলাল হত্যাকান্ডে মামলা হয়নি

BN DESK
05 September 2026, 05:10 PM পড়তে ১ মিনিট
বগুড়া সোনাতলায় ৪৮ ঘণ্টা পরেও দুলাল হত্যাকান্ডে মামলা হয়নি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে পুলিশ শনাক্ত করলেও বগুড়ার সোনাতলায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মুদি ব্যবসায়ী দুলাল হত্যার ঘটনায় কোন মামলা হয়নি। গত শনিবার দিবাগত রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণ পাড়া (বটতলা) এলাকার সাখাওয়াত হোসেন সাফাতের ছেলে মুদি ব্যবসায়ী দুলাল মিয়া (৩২) খুন হন।

পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করে। এরপর গতকাল সোমবার দুপুরে নিহত দুলালের আত্মীয়-স্বজন থানায় মামলা করতে যান।

সেই হত্যা মামলার অভিযোগে প্রকৃত খুনি ছাড়াও আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে দিনভর পুলিশ ও নিহত ব্যক্তির আত্মীয় স্বজনদের মধ্যে রশি টানাটানি শুরু হওয়ায়, দীর্ঘ ৪৮ ঘণ্টা পার হলেও হত্যা মামলাটি দায়ের হয়নি।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, হত্যাকান্ডটি পরকীয়া প্রেমের জের ধরে সংঘটিত হয়েছে। আর সেই হত্যাকান্ডের সাথে এক ব্যক্তিই জড়িত, যা পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে। অথচ দুলালের আত্মীয়-স্বজন নিরাপরাধ আরও লোকজনকে জড়াতে চান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সোনাতলায় ৪৮ ঘণ্টা পরেও দুলাল হত্যাকান্ডে মামলা হয়নি

B
BN DESK | 09 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার