Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদেশে পালানো আগেই বগুড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:22 PM পড়তে ১ মিনিট
বিদেশে পালানো আগেই বগুড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মুন্নার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে বিদেশে পালানোর জন্য পাসপোর্ট তৈরি করেছিল। কিন্তু তার আগেই সে ধরা পড়ে। ধৃত মুন্না সদরের রাজাপুর এলাকার আব্দুল মমিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ১ মে সন্ধ্যায় রাজাপুর গ্রামের এক স্কুলছাত্রী তার চাচার বাড়িতে  বেড়াতে যায়। পথিমধ্যে মুন্না ওই ছাত্রীকে রান্না দেখানোর কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর বাড়িতে কোন লোকজন না থাকায় ওই ছাত্রী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এসময় মুন্না তাকে বাধা দেয়। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে গত ১৩ মে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গত মঙ্গলবার রাতে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।

বগুড়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ধৃত মুন্না বিদেশে যাবার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে পাসপোর্ট, মেডিকেল সম্পন্ন করে গোপনে বগুড়ায় ফেরত আসছিল। সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল বৃহস্পতিবার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বিদেশে পালানো আগেই বগুড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার