Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
18 October 2024, 06:08 PM পড়তে ১ মিনিট
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার বোয়ালখালি খাল এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মো. রাসেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

নিহত মো. রাসেল ফতুল্লা মডেল থানার গলাচিপা রূপার বাড়ির মোড় আখির বাড়ির ভাড়াটিয়া মো. ইসলাম মিয়ার (৬৪) ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন - জেলার সদর থানার গলাচিপা কলেজ রোডের দেলোয়ার মিয়ার ছেলে বিজয় হোসেন (২৬) ও তার ভাই মো. হৃদয় (২৮)।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা মডেল থানার দেওভোগ পানির ট্যাংকির কাছে গোয়ালিয়া খাল সংলগ্ন রাস্তায় নিহত রাসেলসহ অভিযুক্ত আসামিরা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত রাসেল জখম হয়ে রাস্তায় পড়ে থাকলে তার স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রাসেল মারা যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহত রাসেল এবং অভিযুক্ত আসামিরা একইসাথে চলাফেরা করতেন। টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাসেল নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 18 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার