Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীতে মা-মেয়ের নিখোঁজের ৬০ ঘণ্টা পর মায়ের মরদেহ উদ্ধার 

BN DESK
05 July 2024, 02:44 PM পড়তে ১ মিনিট
নদীতে মা-মেয়ের নিখোঁজের ৬০ ঘণ্টা পর মায়ের মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজমপুর ফেরিঘাটে সুরমা নদী পারাপারের সময় নৌকা ডুবে মা-মেয়েসহ তিনজন নিখোঁজের প্রায় ৬০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চরে (আমন কিত্তা) জোৎস্না বেগমের (৪২) মরদেহ ভেসে উঠে। তিনি পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী। তবে জোৎস্না বেগমের দেড় বছরের মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে গোলজান বেগমের (৭০) সন্ধান এখনো পাওয়া যায়নি।

সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ভোজনা গ্রামের উদনার চরে (আমন কিত্তা) জোৎস্না বেগমের মরদেহ ভেসে উঠে। আমি বিষয়টি থানার ওসিকে অবগত করি। তবে তার মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও গোলজান বেগমের সন্ধান এখনো পাওয়া যায়নি।

নৌ-পুলিশ ছাতকের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলের দুই কিলোমিটার পশ্চিমে ভোজনারপারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে জোৎস্না বেগমের মরদেহ উদ্ধার করি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে দোয়রাবাজারে সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকা ডুবে মা-মেয়েসহ তিনজন নিখোঁজ হন। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়াঘাট থেকে দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য তারা নৌকায় উঠেছিলেন। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ে হঠাৎ ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করতে পারলেও তিনজন নিখোঁজ হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নদীতে মা-মেয়ের নিখোঁজের ৬০ ঘণ্টা পর মায়ের মরদেহ উদ্ধার 

B
BN DESK | 05 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার