Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে মাদক কারবারীকে কুপিয়ে হত্যা

BN DESK
10 August 2024, 01:19 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে মাদক কারবারীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলম হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি এলাকায় মাদক কারবারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন আলম হোসেন। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন তার বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মেহেরপুরে মাদক কারবারীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 10 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার