Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

BN DESK
04 May 2024, 01:48 PM পড়তে ১ মিনিট
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নির্মাণশ্রমিক বহনকারী পিকআপকে পেছন থেকে ডাম্প ট্রাক ধাক্কায় পিকআপটি উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী শ্রমিকসহ অন্তত ১২ জন আহত হন। আজ শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার মধ্য ভাংনাহাটিসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডুলোরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই উপজেলার ভুলোরা গ্রামের আমীর হোসেনের ছেলে আবু সুফিয়ান (২৭)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জন নির্মাণশ্রমিক উপজেলার গোসিংগা এলাকা থেকে কাজ শেষে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটিসংলগ্ন স্থানে পৌঁছলে দ্রুতগতির ডাম্প ট্রাক পেছন থেকে পিকআপকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত এবং দুই নারী শ্রমিকসহ ১২ জন আহত হন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

B
BN DESK | 04 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার