Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

BN DESK
29 October 2024, 12:17 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় মো. নয়ন (৪৭) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম।

 

তিনি বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এ ঘটনায় মামলা করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

B
BN DESK | 28 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার