Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

BN DESK
05 September 2026, 06:41 AM পড়তে ১ মিনিট
ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:  রাজবাড়ী সদরের চর বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে  ট্রাকের ধাক্কায় মুকুল বিশ্বাস (৫০) নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। 

মুকুল বিশ্বাসের প্রতিবেশী ও বন্ধু মান্নান মুন্সী বলেন, আমি হার্টের রোগী। ঢাকার ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৭টার দিকে ভাড়া করা প্রাইভেটকারে করে আমি ও মুকুলসহ ৪ জন পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। চালকসহ আমরা মোট ৫ জন ছিলাম। প্রাইভেটকারের সামনে চালকের পাশে আমি বসেছিলাম। আর মুকুলসহ ৩ জন পেছনে বসেছিল। প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরবাগমারা এলাকায় (রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে) আসলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের ওপর উলটে যায়। এ সময় মুকুল সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন। তবে চালকসহ আমরা ৩ যাত্রী সুস্থ আছি। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, চর বাগমারায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার