Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

BN DESK
02 May 2024, 04:02 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

মফস্বল ডেস্ক : রাঙামাটিতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তারা হলেন, রাঙামাটি সদর উপজেলার সিলেটি পাড়া এলাকার বাসিন্দা নজির (৫০) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫)। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, অনেক দিন পর আজ সকালে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। এতে বাহারজান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গরু আনার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। মৃতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে মারা গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

B
BN DESK | 02 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার