Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই নাগরিকের নাম ক্রুনাল কুমার গজানন্দ (৩৫)। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। ট্রাইস্টার ডুগন নামের জাহাজে কর্মরত ছিলেন ক্রুনাল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, পতেঙ্গা থানাধীন আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের ওপর থেকে হ্যাচ বা ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে এ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূরে আলম আশেক বলেন, মৃতদেহ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিটি গ্রুপের কারখানায় পরিশোধনের জন্য পানামার পতাকাবাহী ট্রাইস্টার ডুগন জাহাজটিতে করে ব্রাজিল থেকে ৭১ হাজার টন অপরিশোধিত চিনি আনা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার