Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চৌদ্দগ্রামে ফুটবল খেলার মাঠে তরুণের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:21 AM পড়তে ১ মিনিট
চৌদ্দগ্রামে ফুটবল খেলার মাঠে তরুণের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে রাকিবুল ইসলাম (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা গাজী আবু তাহেরের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ভারত সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাকিবুল ইসলাম শনিবার বিকালে নোয়াপাড়া এলাকার একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। এই সময় সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈম ও সিফাত নামে দুইজন জানান, শনিবার বিকালে রাকিবুল ইসলাম আমাদের সাথে এই মাঠে খেলা চলাকালে সে অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে।

চিকিৎসক রিফাতুল হক বলেন, কয়েকজন যুবক রাকিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গরমে খেলার মাঠে হিটস্ট্রোকে তার মুত্যৃ হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ফুটবল খেলার মাঠে তরুণের মৃত্যু

B
BN DESK | 23 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার