Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি : আক্কেলপুরে স্ত্রীর পরকীয়া ও বিদেশ থেকে সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা চেয়ে না পেয়ে  স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার পলাতক আসামি রুবেল হোসনেকে গ্রেফেতার করেছে জয়পুরহাট পুলশি। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার মাসুন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল হোসেন নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আজ সোমবার (৩ জুন) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম প্রেসব্রিফংয়ে সাংবাদিকদের জানান ১২ বছর আগে রুবেল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামের সোলায়মান আলীর মেয়ে মিতুকে বিয়ে করে ঘর জামাই ছিলো।

গত ২৭ মে সকালে স্ত্রী নিজ বাড়িতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল। এ সময় রুবেল ফোনে প্রেমিকের সাথে তার স্ত্রী মিতুর কথা বলা দেখে ক্ষিপ্ত হয়ে ফোনটি ভেঙ্গে ফেলে। ক্ষিপ্ত রুবেল এরপর সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা স্ত্রীর কাছ থেকে চায়। টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীকে ধারালো ছুরিকাঘাতে গুরুতর আহত করে।

এ সময় মিতুর চিৎকারে খালা শাশুড়ী আলেয়া বেগম ও মিতুর ভাই নীরব এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে রুবেল। তিনি আরও জানান আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম মারা যান। আর বগুড়া নেওয়ার পথে মিতু মারা যান। ঘটনার পর থেকে রুবেল পলাতক ছিলো।

তাকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  গ্রেফতার করা হয়। রুবেলের দেওয়া তথ্য মতে খুনের কাজে ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

B
BN DESK | 03 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার