Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন  এলাকাবাসীর আতঙ্ক

BN DESK
06 May 2024, 09:12 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন  এলাকাবাসীর আতঙ্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামে ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 
সোমবার বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নম্বর রোডে গিয়ে এমন চিত্র দেখা যায়। 
সরেজমিনে দেখা যায়, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামে আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভবনটি হেলে পড়ার খবর শুনে অনেকে দেখতে আসছেন। 
স্থানীয়রা বলছেন, ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। এ কারণে একদিকে হেলে পড়েছে। একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন। 
খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামে এক ব্যক্তি। 
লিটন মিয়া জানান, গত পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন। 
এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্য ৫ মে আমরা একটি নোটিশ পাঠয়েছি। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন  এলাকাবাসীর আতঙ্ক

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার