Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

BN DESK
05 September 2026, 09:04 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

করতোয়া নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় হাসান শরীফ (৪২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৪ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি হাসান শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।

তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সিটি গেইট এলাকায় একটি বাসে তল্লালি করা হয়। এ সময় বাসে থাকা যাত্রী হাসান শরীফের গতিবিধি সন্দেহ হলে বাস থেকে নামিয়ে শরীর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৯ জুন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার