Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে ষাটোর্ধ্ব ব্যক্তির আত্মহত্যা

BN DESK
04 September 2026, 07:18 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে ষাটোর্ধ্ব ব্যক্তির আত্মহত্যা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার শেখপাড়া কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বকুল শেখ নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বকুল শেখ আগেই কাফনের কাপড়সহ দাফনের অন্যান্য জিনিসপত্র কিনে রেখে যান বাড়িতে। একটা খাতায় হাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার যেন ময়নাতদন্ত না করা হয়। পুলিশ আলামত গুলো জব্দ করেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব খবর পেয়ে অন্যান্য পুলিশ ও ডিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, নিহত বকুল শেখ (৬৫) স্থানীয় শেখপাড়ার আকামদ্দিন সরকারের ছেলে।

শেখপাড়া নিজেদের পারিবারিক কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ দেখতে পায় চাচাতো ভাই রাজা। বড় ছেলে রবিউল ইসলাম বলেন, ভোরে নামাজ পড়ার কথা বলে বাবা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর শুনি আত্মহত্যা করেছে। বেশ কিছু দিন ধরে বাবা অসুস্থ সে কারনে চিকিৎসা করতে গিয়ে বাবার সাইকেল মেকারী ব্যবসাও বন্ধ হয়ে যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে ষাটোর্ধ্ব ব্যক্তির আত্মহত্যা

B
BN DESK | 04 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার