Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাছাই শেষে বগুড়া সদরে প্রার্থী থাকলেন ২০ জন, চেয়ারম্যান পদে ৩ জন

BN DESK
05 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট
বাছাই শেষে বগুড়া সদরে প্রার্থী থাকলেন ২০ জন, চেয়ারম্যান পদে ৩ জন

স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। আজ রোববার (৫ মে) যাচাই বাছাই শেষে বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী বাদ পড়েছেন।

বর্তমানে প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকলেন তিনজন চেয়ারম্যান প্রার্থী, ১৫ জন ভাইস চেয়ারম্যান এবং দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। সব মিলিয়ে বগুড়া সদরে তিনটি পদে প্রার্থীর সংখ্যা এক কুড়ি।

চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর সকলেই বৈধ হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বাদ পড়েছেন ওবাইদুল্লাহ। নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন পত্রই বৈধ হয়েছে।

বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে  তিনজন প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সুলতান মাহমুদ খাঁ রনি এবং শুভাশীষ পোদ্দার লিটন।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ ১৫ প্রার্থী হলেন- এস এম শরিফুল আলম শিপুল, সোহাগ হোসেন, ইকবাল হোসেন, ইফতারুল ইসলাম মামুন, এম আর বিপ্লব, কামরুল বাশার খান, জাকিরুল ইসলাম, মশিউর রহমান, রাজ্জিদুর রহমান, রুকানুজ্জামান, শফিউল্লাহ সরকার, সুরুজ শেখ, হাবিব হাসান , রায়হান শেখ এবং দিপংকর কুমার দাস।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন এবং তহমিনা আকতার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বাছাই শেষে বগুড়া সদরে প্রার্থী থাকলেন ২০ জন, চেয়ারম্যান পদে ৩ জন

B
BN DESK | 05 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার