Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৭ যুবক-যুবতী গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৭ যুবক-যুবতী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন যুবক-যুবতীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের বিচারক এদের মধ্যে ৮ জন যুবতীকে ২৫০ টাকা করে জরিমানা ও ৯ জন যুবককে ২ দিন করে কারাদন্ড দেন।

এর আগে সদর থানার পুলিশের একটি টিম শহরের পুরান বগুড়ায় ‘অবকাশ’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে  অংশ নেয়া সদর থানার এসআই মো: মোশারফ হোসেন আকন্দ জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল ফোন পেয়ে গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পুরান বগুড়ায় মহাসড়ক সংলগ্ন নামবিহীন একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

পরে জানা যায় হোটেলটির সাবেক নাম অবকাশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেল থেকে ৯ জন যুবক ও ৮ জন যুবতীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা করে আজ বুধবার (১৭ এপ্রিল) তাদের সদর আদালতে প্রেরণ করা হয়।

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, বগুড়া সদর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতের বিচারক সুকান্ত সাহা ওই ৯ যুবককে ২দিন করে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সেইসাথে দোষ স্বীকার করায় ওই ৮ যুবতীকে প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা করেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, সবুজ মন্ডল (২০), মোরতোজা মোরশেদ (২৭), আমিন শেখ (৪৪), দেব সরকার (২২), আব্দুর রহিম (২১), আব্দুর রাজ্জাক রনি (২১), রতন চন্দ্র (৩০), আরামিন (২০) ও লাইফ সরকার (২৪), মিলি বেগম (৩২), মণি (১৯), পারুল (২৮), ইয়াসমিন আক্তার লাকি (২০), মোসলেমা (৩০), সেলিনা (৪০), পুর্ণিতা রাণী (২৭) ও সোহানা (১৯)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৭ যুবক-যুবতী গ্রেফতার

B
BN DESK | 17 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার