Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা পর ঝুলিয়ে রাখার অভিযোগ

BN DESK
07 September 2026, 06:46 PM পড়তে ১ মিনিট
যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা পর ঝুলিয়ে রাখার অভিযোগ

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি থেকে সুমাইয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে গৃহবধূকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমাইয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের পুরাতন মসজিদপাড়ার শাওনের স্ত্রী এবং আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

সুমাইয়া খাতুনের মা রশিদা খাতুন বলেন, দুই বছর হলো মেয়ে বিয়ে দিয়েছি। বেশ কিছুদিন যাবৎ দুই লাখ টাকা যৌতুক দাবি করে মেয়ে জামায়। টাকা দিতে পারেনি বলে মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে জামাই। আমি মেয়ে হত্যার বিচার চাই।

তিনি আরও বলেন, জামাই শাওন দুই লাখ টাকা দাবি করেছিল। আমি সময়ও নিলাম টাকা দেওয়ার জন্য। মেয়েকে চাপ দিতো টাকার জন্য। নির্যাতন করতো। গত ৮ দিন আগে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে নিয়ে যায়। রোববার রাতে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি দ্রুত মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে সেখানে কাউকেই পাইনি। মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে তারা। সঠিক তদন্তের মাধ্যমে মেয়ে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, হত্যার অভিযোগ নয়, পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার অভিযোগ করেছেন। এছাড়া সদর হাসপাতাল থেকেও আত্মহত্যার বিষয়টি জানিয়েছেন। পরবর্তী আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা পর ঝুলিয়ে রাখার অভিযোগ

B
BN DESK | 08 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার