Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

BN DESK
05 September 2026, 02:34 AM পড়তে ১ মিনিট
ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ছেলের দায়ের কোপে রিনা আক্তার (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দিবাগত রাত ১১টার দিকে পাহাড়তলী থানার ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ওমর আলীকে (২২) আটক করেছে পুলিশ।

 পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর শরীরে অন্তত ১৭ থেকে ২০টি কোপের দাগ রয়েছে। রোববার রাতে অভিযুক্ত ওমর তার মায়ের কাছে টাকা চায়। ওই নারী অপারগতা প্রকাশ করলে তাকে একটি দা দিয়ে উপর্যুপরি আঘাত করে ওমর। এতে ঘটনাস্থলে ভুক্তভোগী নারী মারা যান। পরে স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্ত ওমরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চট্টগ্রাম নগর পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) নিহাত আদনান তাইয়ান বলেন, কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে অভিযুক্ত ওমর। প্রায়ই সময় বাড়িতে এসে টাকা চাইত সে। না পেলে ভাঙচুর করত। একপর্যায়ে রোববার রাতে মাকেই খুন করে ফেলে। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

B
BN DESK | 03 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার