Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নদীতীর সংরক্ষণের জন্য ৮২৪ কোটি টাকার প্রকল্প হচ্ছে : প্রধান প্রকৌশলী, পাউবো

BN DESK
05 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় নদীতীর সংরক্ষণের জন্য ৮২৪ কোটি টাকার প্রকল্প হচ্ছে : প্রধান প্রকৌশলী, পাউবো

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমান বলেছেন, ‘সম্প্রতি বগুড়া জেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীর ভাঙন চলছে। যমুনা নদীর ভাঙন রোধে বগুড়ায় ৮২৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে কাজ করছে সরকার।

এ প্রকল্পের আওতায় ৬.৬ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে। নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কিছু এলাকার জেগে ওঠা চরে নদী খননের কাজ করা হবে। ৪৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের সংস্কার কাজ করা হবে। প্রকল্পটি প্লানিং কমিশন থেকে ইতোমধ্যে পাশ হয়েছে। এর ফিজিবিলিটি শেষে এক দুই মাসের মধ্যেই আমরা একটি চূড়ান্ত রিপোর্ট পাবো।

চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর পরই আমরা এখানে প্রকল্প দিতে পারবো এবং প্রস্তাবিত কাজগুলো বাস্তবায়ন করতে পারবো।’ বগুড়ার ধুনট উপজেলার শহরাবাড়ী, বানিয়াজান এবং  সারিয়াকান্দির ইছামারা গ্রামের যমুনা নদীর ভাঙন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নদীতীর সংরক্ষণের জন্য ৮২৪ কোটি টাকার প্রকল্প হচ্ছে : প্রধান প্রকৌশলী, পাউবো

B
BN DESK | 09 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার