Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাছ শিকারে নিষেধাজ্ঞা; পায়রা নদীতে ধরা পড়ছে ইলিশ

BN DESK
19 June 2024, 01:42 PM পড়তে ১ মিনিট
মাছ শিকারে নিষেধাজ্ঞা; পায়রা নদীতে ধরা পড়ছে ইলিশ

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুত বাড়ানো লক্ষ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর বাজারগুলোতে মিলছে বড় আকারের ইলিশ। এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, যার অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের নিউমার্কেট মাছ বাজারে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন বিক্রেতা বিভিন্ন আকারের ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। এসব ইলিশের অধিকাংশই ৯০০ গ্রাম থেকে ১১০০ গ্রাম ওজনের।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ তারা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বিক্রেতা বসির আহমেদ বলেন, যেহেতু সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, তাই এখন যে মাছ দেখছেন তা সবই এই পায়রা নদীর। এখন মোটামুটি ভালো আকারের ইলিশ ধরা পরছে। ঈদের পরদিন হওয়ায় আজ বাজারে ক্রেতা কিছুটা কম। গত সপ্তাহে যে ইলিশ দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা ১৬০০ টাকায় বিক্রি করছি।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজার অনেকটা চাষের মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদিন বাজারে পাঙাশ, তেলাপিয়া, কৈ, শিং এবং রুই জাতীয় মাছ বেশি দেখা গেছে।

নিউমার্কেটে আসা ক্রেতা সাজিদ হোসেন শাওন বলেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ, সে কারণে কিছুটা নিশ্চিত হওয়া গেলো যে এসব মাছ নদীর। এছাড়া মাছের রংটাও দেখতে বেশ ভালো লাগলো। তাজা মাছ, সে কারণে ১৬০০ টাকা কেজি দরে একটি কিনলাম।

গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে ২৩ জুলাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মাছ শিকারে নিষেধাজ্ঞা; পায়রা নদীতে ধরা পড়ছে ইলিশ

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার