Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে চট্টগ্রাম নগরের বাসা থেকে মাদ্রাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। 
তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 
মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সকাল ৯ টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

B
BN DESK | 28 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার