Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত

BN DESK
10 September 2024, 07:03 PM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদর এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে স্টেশনের লুপ লেনে দুর্ঘটনা ঘটনায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি পোর্ট থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে মীরসরাইয়ের চিনকি আস্তানা রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলস্টেশনের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত

B
BN DESK | 10 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার