Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা, লাশ হলেন দুজনই

BN DESK
05 July 2024, 07:58 PM পড়তে ১ মিনিট
ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা, লাশ হলেন দুজনই

নোয়াখালীর সোনাইমুড়ীতে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বগাদিয়া উত্তর বিরিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন- উপজেলার বগাদিয়া গ্রামের মৃত বশির আহমেদের মেয়ে বিউটি আক্তার (২০) ও ছেলে ইয়াছিন বয়স ( ১৬)। বিউটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুপুরে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরবর্তীতে পরিবারের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা, লাশ হলেন দুজনই

B
BN DESK | 05 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার