Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নার্সিং শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা

BN DESK
05 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় নার্সিং শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নাঈমা হাসান নুপুর (১৯) নামে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঠেংগামারা এলাকায় এমএম ছাত্রী নিবাসের ৩য় তলায় তার  ভাড়া করা রুম থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, নিহত শিক্ষার্থী  নুপুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে। তিনি বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের বিএসসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুপুরে ছাত্রী নিবাসের মহিলা সিকিউরিটি তাকে ডাকতে আসলে কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পান নুপুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আমরা তার মরদেহ উদ্ধার করেছি এবং তার রুম তল্লাশি করে বেশ কিছু চিরকুট পেয়েছি৷ তাকে প্রাথমিক ভাবে ধারণা করছি প্রেমের সম্পর্কে জড়িয়ে সে এমন সিন্ধান্ত নিয়েছে। আমরা সব বিষয় তদন্ত করছি।

হোস্টেল সিকিউরিটি শাহানা বেগম জানান, রুমের দরজা লাগিয়ে ছিল নুপুর৷ পাশের রুমের দুইজন ছাত্রী হাসপাতালে ডিউটিতে যাওয়ার সময় নুপুরকে ডাকাডাকি করলে তার কোন সাড়া না পেয়ে তারা চলে যায়। পরে নিচে আমাকে বিষয়টি জানান। আমি নিচ থেকে তৃতীয় তলার নুপুরের রুমে গিয়ে দরজা ধাক্কালে কোন সাড়া পাই না।

একপর্যায়ে দরজার সামান্য ফাঁক দিয়ে লক্ষ করে দেখি সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে এবং পরে দরজা ভেঙে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নুপুরের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নার্সিং শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা

B
BN DESK | 09 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার