Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোপায় কে পেলেন কোন পুরস্কার

BN DESK
02 September 2026, 01:09 PM পড়তে ১ মিনিট
কোপায় কে পেলেন কোন পুরস্কার

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। কোপায় প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ইন্টার মিলানের এই তারকা।

 এই আসরে ৬ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই গোল করেছেন লাউতারো। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১ গোল করেছেন তিনি। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন লাউতারো। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন লাউতারো। আজ ফাইনালে তারই একমাত্র গোলে জয় পেলো আর্জেন্টিনা।

আর গোল্ডেন বল জিতেছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সতীর্থ লিওনেল মেসি ঘোষিত বিশ্বসেরা এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত। কোপা’র এই আসরে মাত্র একবার আর্জেন্টিনা জালে বল দিতে পেরেছিল প্রতিপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কোপায় কে পেলেন কোন পুরস্কার

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার