Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ট্রেনে কাটা পরে ২ নারীর মৃত্যু

BN DESK
05 July 2024, 06:29 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ট্রেনে কাটা পরে ২ নারীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পরে পৃথক স্থানে দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ও লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে। তবে ওই দুই নারীর পরিচয় পায়নি পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর (৪০) লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। অপরদিকে এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৮) আরেক নারীর লাশ উদ্ধার করেছিলো রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান, উদ্ধার হওয়া দু'টি লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুইজনই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কুমিল্লায় ট্রেনে কাটা পরে ২ নারীর মৃত্যু

B
BN DESK | 05 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার