Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় বাসের চাপায় নানি-নাতি নিহত 

BN DESK
02 September 2026, 12:11 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় বাসের চাপায় নানি-নাতি নিহত 

নিউজ ডেস্ক:  কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী রাচিয়া মৌলভীবাড়ির আরবের রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৫৫) ও তার পাঁচ বছর বয়সী নাতি ইসমাইল হোসেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুজন। এ সময় এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুইজনের মধ্যে একজন নারী এবং একজন শিশু।

ওসি ইকবাল বাহার বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় বাসের চাপায় নানি-নাতি নিহত 

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার