Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে সন্তান হত্যার পর বিষপান, বাবার পর মায়ের মৃত্যু

BN DESK
12 June 2024, 08:21 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে সন্তান হত্যার পর বিষপান, বাবার পর মায়ের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপান করা বাবার পর মা মিরা আফরোজ সাথী মারা গেছেন।  গত মঙ্গলবার রাতে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরা আফরোজ সাথী মারা যান। এর আগে ৩১ মে মিরার স্বামী মাশরুল হোসেন মারা যান।

জানা গেছে, ২৭ মে মেয়ে মৃত্তিকাকে (৪) হত্যার পর বিষপান করেন উপজেলার ভাদুরিচর গ্রামের মাশরুল হোসেন ও তার স্ত্রী মিরা আফরোজ সাথী। পরে ওই দম্পতিকে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ মে মাশরুল হোসেন মারা যান।

স্বজনরা জানান, মাশরুল ময়মনসিংহে একটি কোম্পানিতে চাকরি করতেন। ২৮ এপ্রিল অর্থ আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই কোম্পানি তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে হতাশায় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাশরুল-মিরা দম্পতি।

মৃত্যুর আগে মাশরুল টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেছিলেন, টাকাগুলো ছিনতাই হয়েছিল। এভাবে একটি পরিবারের মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা।

ওসি এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় হত্যা ও আত্মহত্যার আলাদা মামলা রয়েছে।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে সন্তান হত্যার পর বিষপান, বাবার পর মায়ের মৃত্যু

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার