Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালালো প্রেমিক

BN DESK
02 September 2026, 06:45 AM পড়তে ১ মিনিট
বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালালো প্রেমিক

নিউজ ডেস্ক:  বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন এক তরুণী (২০)। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
শরীয়তপুর শহরের দক্ষিণ বালুচরা এলাকায় সুজন সরদার নামে প্রেমিকের বাড়িতে এই ঘটনা।  

সুজন সরদার ওই এলাকার আবুল কালাম সরদারের ছেলে। এদিকে গত মঙ্গলবার (২৭ আগস্ট) ওই তরুণী বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবার।

ভুক্তভোগী জানান, প্রায় চার বছর আগে সুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। পরবর্তীতে বিয়ের প্রলোভনে টাকা দাবি করেন সুজন। প্রেমিকের কথায় বোনের গহনা বিক্রি করে সুজনের হাতে টাকা তুলে দেন তরুণী। টাকা নেওয়ার পর থেকেই তালবাহানা শুরু করেন সুজন।

সোহেল তালুকদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মেয়েটি দাবি করেছেন, সুজনের সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক। ভুক্তভোগী বাড়িতে আসার পরপরই সুজন ও তার পরিবার পালিয়ে গেছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালালো প্রেমিক

B
BN DESK | 29 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার