Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন

BN DESK
07 September 2024, 10:06 AM পড়তে ১ মিনিট
ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যেতে দেখা যায় তাদের।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ থেকে ৫০ দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এ কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রুপসী এলাকার বাসিন্দা জোনায়েদ আহমেদ বলেন, আগুনের ধোঁয়া দেখে দৌড়ে আসি। দেখি ৪০ থেকে ৫০ জনের মতো লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমরা কয়েকজনকে ধরে বেঁধে রেখেছি।

সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছুদিন আগেও এই ভবনে আগুন লেগে কত মানুষ মারা গেল। কিন্তু এরপরও তাদের ভেতরে ভয় নাই। আবারও এই কারখানায় লুটপাট করতে ঢুকে পড়ল। আমরা কয়েকজনকে ধরেছি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন

B
BN DESK | 06 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার