Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাবণী পয়েন্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ কবিতা চত্বরে উদ্ধার

BN DESK
14 October 2024, 01:37 PM পড়তে ১ মিনিট
লাবণী পয়েন্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ কবিতা চত্বরে উদ্ধার

নিউজ ডেস্ক:  কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে প্রান্ত দেব প্রবাল (১৫) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রান্ত দেব প্রবাল কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে এবং ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্টে তার মরদেহ ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লাবণী পয়েন্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ কবিতা চত্বরে উদ্ধার

B
BN DESK | 14 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার