Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ খেলার পুরষ্কার বিতরণ

BN DESK
04 September 2026, 11:20 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ খেলার পুরষ্কার বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ সোমবার (১৪ অক্টোবর) নৌকা বাইচ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আড়িয়ারঘাট বাঙালি নদীর তীরে অনুষ্ঠিত হয়। সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক একেএম আহসান হাবীব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবীব রতন, ভিপি এমদাদুল হক টুকু, মিজানুর রহমান মিজান, বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নৃত্য শিক্ষক উজ্জল হোসেন খোকন, ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, জরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে খেলায় বিজয়ী মধুপুর দলের অধিনায়কের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ খেলার পুরষ্কার বিতরণ

B
BN DESK | 14 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার